দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইডিএফে বিভিন্ন পদে মোট ৬৯৩ জন নিয়োগ দেওয়া হবে। উপনির্বাহী পরিচালক, পরিচালক (মানবসম্পদ), উপপরিচালক, নিরীক্ষক, প্রোগ্রাম অর্গানাইজার, ফিল্ড অর্গানাইজার ও সোলার টেকনিশিয়ান পদে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
চাকরির বিবরণ
১. পদের নাম: উপনির্বাহী পরিচালক
পদসংখ্যা: ১
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
২. পদের নাম: পরিচালক (মানবসম্পদ)
পদসংখ্যা: ১
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
৩. পদের নাম: উপপরিচালক (মানবসম্পদ)
পদসংখ্যা: ১
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
৪. পদের নাম: নিরীক্ষক
পদসংখ্যা: ১০
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

৫. পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার (অভিজ্ঞ)
পদসংখ্যা: ৩০
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
৬. পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার
পদসংখ্যা: ৫০
বেতন–ভাতা
প্রশিক্ষণকালীন (৬ মাস) বেতন ২৪,০০০ টাকা। নিয়মিতকরণের পর ৪০,৩৮৮ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
৭. পদের নাম: ফিল্ড অর্গানাইজার (অভিজ্ঞ)
পদসংখ্যা: ১০০
প্রবেশনকাল ও বেতন
৩ মাস। বেতন আলোচনা সাপেক্ষে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
৮. পদের নাম: ফিল্ড অর্গানাইজার
পদসংখ্যা: ২০০
বেতন–ভাতা—
প্রশিক্ষণকালীন (৬ মাস) বেতন ২০,০০০ টাকা ভাতা। নিয়মিতকরণের পর ২৬,৫৩০ টাকা।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
৯. পদের নাম: সোলার টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩০০
বেতন-ভাতা
দায়িত্ব ও আর্থিক সুযোগ-সুবিধা আলোচনা করে নির্ধারণ করা হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব সনদপত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখ করে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা: মানবসম্পদ বিভাগ, আইডিএফ, বাড়ি নং-২০, অ্যাভিনিউ-০২, ব্লক-ডি, মিরপুর-০২, ঢাকা-১২১৬ ঠিকানায় ডাকযোগে অথবা [email protected] ই-মেইলে।
আবেদনের শেষ তারিখ
৩১ অক্টোবর ২০২৬
শর্তগুলো—
১. ১ থেকে ৫ নম্বর পদের প্রার্থীদের প্রবেশনকাল ৩ মাস এবং এ সময়ে ভাতা আলোচনা সাপেক্ষে। ৫ থেকে ৮ নম্বর পদের প্রার্থীদের মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক।
২. নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
/অ